MTFE বা Metaverse Foreign Exchange Group নিজেদের কানাডাভিত্তিক ব্রোকার প্রতিষ্ঠান বলে দাবি করে। ২০২১ সালে যাত্রা শুরু করা এই অ্যাপ বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে ই মেইল ও মেসেজে আইএফএ কনসালটেন্সির কাছে এর শরিয়াহ বিধান জানতে চান। তাই আইএফএ শরিয়াহ টিম বিষয়টি বিস্তারিত পর্যবেক্ষণ করে এই ফতোয়া প্রস্তুত করেছে।
MTFE কীভাবে কাজ করে
সদস্য হতে অ্যাপে তথ্য দিয়ে কমপক্ষে ২৫ থেকে ২৬ ডলার ডিপোজিট করতে হয়। এরপর ফরেক্স, কমোডিটি, ইনডেক্স, স্টক ও ক্রিপ্টোর রেটের ওপর ট্রেড করা যায়। AI ট্রেডিংয়ের জন্য দৈনিক সার্ভিস চার্জ কাটা হয়। রেফার করলে কয়েক স্তর পর্যন্ত কমিশন দেওয়া হয়।
MTFE নিয়ে শরিয়াহ বিশ্লেষণ
- প্রতারণা: অন্টারিও সিকিউরিটিজ কমিশন ৬ জুলাই ২০২৩ তারিখে এর বিরুদ্ধে ইনভেস্টর এলার্ট দিয়েছে।
- মার্জিনভিত্তিক ব্যবসা: বাস্তবে কোনো পণ্য বা স্টকের লেনদেন হয় না। শুধু রেটের ওঠানামায় লাভ লোকসান হয়।
- সুদ: ভুয়া ট্রেডিংয়ের নামে ডিপোজিটের ওপর যে বাড়তি অর্থ দেওয়া হয়, তা সুদ।
- মালিকানা ও হস্তগত ছাড়া ক্রয় বিক্রয়: হাদীসে নিজের কাছে নেই এমন বস্তু বিক্রি নিষেধ করা হয়েছে।
- গারার ও জুয়া: রেফারেল আয় ও ট্রেডিংয়ের ফল দুটোই অনিশ্চিত।
সিদ্ধান্ত ও বিকল্প
এসব কারণে MTFE এর মাধ্যমে ট্রেড বা রেফার করে আয় করা হারাম। অর্থনৈতিক দৃষ্টিতেও এটি পঞ্জি স্কিমের মতো। হালাল বিকল্প হিসেবে শরিয়াহ স্ক্রিনিং মেনে শেয়ার কেনা, জমি কিনে লাভে বিক্রি, সঠিক পদ্ধতিতে মুরাবাহা এবং বিশ্বস্ত ব্যবসায়ীকে বিনিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে আমাদের শরিয়াহ গাইডলাইন ও টেমপ্লেট কাজে লাগবে।
আন্তর্জাতিক মানদণ্ড জানতে দেখুন AAOIFI Shariah Standards। আরও লেখা পাবেন গবেষণা ও প্রকাশনা পেজে।
আইএফএ কনসালটেন্সি সম্পর্কে
আইএফএ কনসালটেন্সি বাংলাদেশের একটি শরিয়াহ পরামর্শক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে প্রশিক্ষণ, কোর্স ও ওয়ার্কশপ পরিচালনা করছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানকে শরিয়াহ কনসালটেন্সি সেবা দিচ্ছে। শরিয়াহ টিমের সদস্যরা AAOIFI এর CSAA সনদপ্রাপ্ত।
সাধারণ প্রশ্ন
পুরো ফতোয়াটি কীভাবে পাব? ২৭ পৃষ্ঠার পূর্ণ লেখাটি পেতে এই পেজের “প্রশ্ন করুন” বাটনে অনুরোধ পাঠান। আমাদের টিম আপনার ইমেইলে যোগাযোগ করবে।
নিজের পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলে কী করব? পেজের “প্রশ্ন করুন” বাটনে লিখুন অথবা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমাদের শরিয়াহ টিম উত্তর দেবেন।
More on MTFE
To read more about MTFE and related topics, visit our research and publication page. For Shariah advice, book an appointment with our team. For international Shariah standards, see AAOIFI.
