২০১৬ সাল থেকে

আমাদের সম্পর্কে

আইএফএ কনসালটেন্সি লিমিটেড বাংলাদেশে হালাল ও ইসলামী অর্থনীতি বিষয়ে প্রশিক্ষণ ও শরিয়াহ পরামর্শ দেওয়া প্রথম প্রতিষ্ঠান। আমাদের লক্ষ্য একটি হালাল ও টেকসই অর্থনীতি।

আইএফএ কনসালটেন্সি টিম | IFA Consultancy
2016যাত্রা শুরু
2019কোম্পানি হিসেবে নিবন্ধন
2018প্রথম ইসলামিক ফিনটেক কনফারেন্স
CSAAসনদপ্রাপ্ত শরিয়াহ বিশেষজ্ঞ

আমাদের পথচলা

২০১৬ সালের নভেম্বরে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ ও একটি স্টাডি সার্কেল দিয়ে আমাদের যাত্রা শুরু। উদ্দেশ্য ছিল মানুষের মাঝে ইসলামী অর্থনীতি ও হালাল জীবনধারা ছড়িয়ে দেওয়া। ২০১৯ সালে আইএফএ কনসালটেন্সি কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।

আমাদের টিমে আছেন একদল শরিয়াহ স্কলার ও মুফতি। তাঁরা প্রশিক্ষক হিসেবে ক্লাস নেন এবং প্রতিষ্ঠানকে শরিয়াহ পরামর্শ দেন। তাঁরা ক্লাসিক্যাল ফিকহুল মুআমালাত ও এর আধুনিক প্রয়োগ, দুই বিষয়েই অভিজ্ঞ। তাঁরা বাহরাইনের AAOIFI থেকে CSAA সনদপ্রাপ্ত।

আমরা কাজে আমানতদারি ও পেশাদারিত্ব বজায় রাখি। মানের সাথে কোনো আপস করি না। প্রতিটি সম্পর্ক ও সহযোগিতাকে আমরা মূল্যবান মনে করি।

ট্রেড লাইসেন্স নম্বর: TRAD/DNCC/089783/2022

AAOIFI সদস্য | IFA Consultancy

আমরা যা করি

হালাল, ইসলামী অর্থনীতি ও শরিয়াহ, এই তিন ক্ষেত্রে আমাদের দক্ষতা। প্রতিষ্ঠান, কর্পোরেট, এসএমই ও সরকারি সংস্থাকে আমরা সেবা দিই।

শরিয়াহ পরামর্শ

ব্যাংক, বীমা, ফিনটেক, এসএমই ও কর্পোরেট প্রতিষ্ঠানের পণ্য ও কার্যক্রম শরিয়াহসম্মত করতে পরামর্শ ও অডিট।

প্রশিক্ষণ ও কোর্স

ইসলামী ফাইন্যান্স, হিসাববিজ্ঞান, যাকাত ও উত্তরাধিকার বিষয়ে সার্টিফিকেট কোর্স এবং কর্মশালা।

গবেষণা ও প্রকাশনা

শরিয়াহর মূল উৎস ও আধুনিক বাস্তবতার আলোকে গবেষণা, গাইডলাইন ও বই প্রকাশ।

হালাল লাইফস্টাইল

হালাল উপার্জন ও হালাল জীবনযাপন নিয়ে গণসচেতনতা তৈরি।

ইসলামিক ফিনটেক

ফিনটেক প্রতিষ্ঠানের শরিয়াহ কাঠামো তৈরি। ২০১৮ সালে ঢাকায় প্রথম ইসলামিক ফিনটেক কনফারেন্স আয়োজন।

যাকাত সেবা

ব্যক্তি ও প্রতিষ্ঠানের যাকাত হিসাব, যাকাত নীতিমালা ও যাকাত অডিট।

আমাদের মিশন

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। কুরআন ও সুন্নাহয় অর্থনীতি ও লেনদেনের মূলনীতি দেওয়া আছে।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

হে মুমিনগণ, আমি তোমাদের যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধু তাঁরই ইবাদত করো।

সূরা আল বাকারা, আয়াত ১৭২
  • হালাল উপার্জন ও হালাল খাবার নিয়ে মানুষকে শিক্ষা দেওয়া ও সচেতন করা।
  • লেনদেনে হালাল ও হারামের পার্থক্য বুঝতে সাহায্য করা।
  • ইসলামী আর্থিক নিরাপত্তা ও টেকসই অর্থনীতির নববী নির্দেশনা নিয়ে গণসচেতনতা তৈরি।
  • মানসম্মত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সনদের মাধ্যমে দক্ষ পেশাজীবী তৈরি।
  • ন্যায়ভিত্তিক, সুষম ও টেকসই ইসলামী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রচার।
  • ব্যবসায় নৈতিকতা, জবাবদিহিতা ও সামাজিক দায়বদ্ধতা উৎসাহিত করা।
  • শরিয়াহর মূল উৎসের আলোকে গবেষণা করে ইসলামী অর্থনীতির হালনাগাদ তথ্য তুলে ধরা।
  • ইসলামী ব্যাংকিং, ফাইন্যান্স ও কর্পোরেট খাতে ক্যারিয়ারের সুযোগ তৈরি।

সদস্যপদ ও সহযোগিতা

AAOIFI

AAOIFIAccounting and Auditing Organization for Islamic Financial Institutions এর গর্বিত সদস্য।

IFA Consultancy

TAIFTraining and Awareness of Islamic Finance এর সদস্য। দেশ বিদেশের বহু প্রতিষ্ঠানের সাথে আমাদের সহযোগিতা রয়েছে।

একসাথে কাজ করতে চান?

প্রশিক্ষণ, শরিয়াহ পরামর্শ বা গবেষণা নিয়ে আমাদের সাথে কথা বলুন।

আইএফএ কনসালটেন্সি লিমিটেড | খ ২১৫/২, জেএস টাওয়ার, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ | +880 1958 048899 | [email protected]

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.