যাকাত হিসাব সেবা
ব্যক্তিগত বা ব্যবসার সম্পদের সঠিক যাকাত হিসাব করে দেবে আইএফএ কনসালটেন্সির CSAA সনদপ্রাপ্ত শরিয়াহ বিশেষজ্ঞ টিম। আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ড অনুযায়ী, সম্পূর্ণ গোপনীয়তার সাথে।
ব্যক্তিগত যাকাত হিসাব
নিজের ও পরিবারের নগদ অর্থ, স্বর্ণ, শেয়ার, সঞ্চয়পত্র ও অন্যান্য সম্পদের যাকাত।
- বাংলা বা ইংরেজি ফর্মে তথ্য দেওয়ার সুযোগ
- অস্পষ্ট তথ্য বিশেষজ্ঞ নিজে যোগাযোগ করে জেনে নেবেন
- ইমেইলে লিখিত হিসাব ও সমাধান
ব্যবসার যাকাত হিসাব
কোম্পানির ব্যালান্স শিট থেকে যাকাতযোগ্য সম্পদ চিহ্নিত করে পূর্ণাঙ্গ হিসাব।
- নগদ, বিনিয়োগ, পণ্য মজুদ ও পাওনার মূল্যায়ন
- স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণ বাদ দেওয়ার যোগ্যতা যাচাই
- রিজার্ভ ও প্রভিশনসহ জটিল বিষয়ের সমাধান
- চুক্তিতে নন ডিসক্লোজার ধারা
ব্যক্তিগত যাকাত হিসাব যেভাবে হয়
"ব্যক্তিগত হিসাব শুরু করুন" বাটনে চাপ দিন।
প্রয়োজনীয় তথ্য দিয়ে নিরাপদে পেমেন্ট সম্পন্ন করুন।
বাংলা বা ইংরেজি যাকাত ফর্ম খুলে সম্পদের তথ্য দিন।
বিশেষজ্ঞ যোগাযোগ করে হিসাব ও সমাধান পাঠিয়ে দেবেন।
কুরআনের নির্দেশনা
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَّا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ
হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো সেই দিন আসার আগে, যেদিন কোনো বেচাকেনা, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না।
সূরা আল বাকারা, আয়াত ২৫৪وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ
আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতের অধিকার রয়েছে।
সূরা আয যারিয়াত, আয়াত ১৯ভিডিওতে দেখুন
Zakat Consultant in Bangladesh
IFA Consultancy offers a professional zakat calculation service in Bangladesh for individuals and businesses.
Our CSAA certified Shariah experts check your cash, gold, shares, business stock and liabilities.
You get a clear written zakat report based on AAOIFI Shariah standards.
সাধারণ প্রশ্ন
আমার দেওয়া তথ্য কি গোপন থাকবে?
হ্যাঁ। আপনার আর্থিক তথ্য আমাদের কাছে আমানত। ব্যবসার ক্ষেত্রে সেবা চুক্তিতে নন ডিসক্লোজার ধারা থাকে।
যাকাত কোন মানদণ্ডে হিসাব করা হয়?
AAOIFI এর শরিয়াহ স্ট্যান্ডার্ডসহ আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের আলোকে হিসাব করা হয়। হিসাব করেন CSAA সনদপ্রাপ্ত শরিয়াহ বিশেষজ্ঞরা।
ব্যবসার যাকাতের ফি কত?
ব্যবসার আকার ও হিসাবের জটিলতা অনুযায়ী ফি নির্ধারিত হয়। WhatsApp বা ইমেইলে যোগাযোগ করলে বিস্তারিত জানানো হবে।
যাকাত নিয়ে কোনো প্রশ্ন আছে?
নিসাব, ঋণ বাদ দেওয়া বা কোন সম্পদে যাকাত আসবে, যেকোনো প্রশ্ন আমাদের লিখে পাঠান।