বিনিয়োগ চুক্তিতে মুনাফার হার নির্ধারণ করা সম্পর্কে

প্রশ্ন

আমার চাচার স্যানিটারি মালামালের ব্যবসা রয়েছে। তিনি তার আত্মীয়দের থেকে তার ব্যবসায় বিনিয়োগ গ্রহণ করতে চাচ্ছেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে এভাবে প্রফিটের জন্য শর্ত করেছেন যে, যদি ব্যবসায় ১ লক্ষ টাকা লাভ হয় তাহলে লাভের ২০ পার্সেন্ট দিবেন আর যদি ২ লক্ষ বা তার বেশি লাভ হয় তাহলে লাভের ১০ পার্সেন্ট দিবেন। এভাবে কি চুক্তি করা বৈধ হবে?
Unknown

উত্তর

বিনিয়োগ চুক্তিতে মুনাফা নির্ধারণ সর্বাবস্থায় লাভের শতকরা হার অনুযায়ী হওয়া জরুরী। উল্লিখিত চুক্তিতে যদিও মুনাফার হার একেক পর্যায়ে একেক রকম নির্ধারণ করা হয়েছে কিন্তু মুনাফার রেশিও যেহেতু লাভের শতকরা হার অনুযায়ী নির্ধারণ করা হয়েছে এজন্য এতে শারিয়াহর দৃষ্টিতে কোন সমস্যা নেই।

 ফাতাওয়া হিন্দিয়া ৪/২৮৫; রদ্দুল মুহতার ৫/৬৪৮

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.