মুদারাবা ব্যবসায় মূলধনের গ্যারান্টি প্রদান করা প্রসঙ্গে

প্রশ্ন

Your Question
আমার বন্ধু আমার থেকে এভাবে টাকা নিয়েছে যে, ১২ মাস পরে সে আমাকে বিনিয়োগকৃত অর্থের অনুপাতে যে লাভ আসবে এর ১৫ পার্সেন্ট দিবে। তবে যদি লস হয় তাহলে সেই উক্ত লস গ্রহণ করবে। আমার জন্য কি উক্ত ব্যবসায় বিনিয়োগ করা বৈধ হবে?

উত্তর

না, উক্ত ব্যবসায় বিনিয়োগ করা বৈধ হবে না। কারণ, এখানে লাভ-লোকসান সর্বাবস্থায় মূলধনের গ্যারান্টি প্রদান করা হয়েছে। মুদারাবা/মুশারাকা চুক্তিতে বিনিয়োগকৃত টাকার গ্যারান্টি দেয়া বৈধ নয়। সুতরাং লাভ হলে যেমন লাভের হার শেয়ার করতে হবে, তেমনি লস হলে পুঁজি অনুপাতে লস বহন করতে হবে।

এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে?

আপনার শরঈ প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠান — ইনশাআল্লাহ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে উত্তর পাবেন।

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.