মুনাফার হার নির্ধারণ না করে চুক্তি করা প্রসঙ্গে

প্রশ্ন

Your Question
আমার ভাই আমার থেকে ১০ লক্ষ টাকা বিনিয়োগ চাচ্ছে। তিনি বলেছেন, বছর শেষে লাভ হলে আমাকে লাভের একটা অংশ দিবেন। তবে কত পার্সেন্ট লাভ দিবেন সেটা বছর শেষে নির্ধারণ করবেন। আমি কি উক্ত শর্তে ভাইয়ের ব্যবসায় বিনিয়োগ করতে পারি?

উত্তর

না, উক্ত পদ্ধতিতে চুক্তি করা বৈধ হবে না। কারণ মুদারাবা চুক্তিতে শুরুতেই মুনাফার হার নির্ধারণ করে নেওয়া জরুরী। ঝুলিয়ে রাখার সুযোগ নেই। তবে চুক্তি করে ফেলার পর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যদি মুনাফার হার নির্ধারণ করে নেয় তাহলে সেটা বৈধ হয়ে যাবে।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.