টার্ন সমিতির বিধান

প্রশ্ন

মাননীয় মুফতি সাহেব! সবিনয় নিবেদন এই যে, আমিসহ ১০জন মিলে সময় নির্ধারণ ১০ মাস ধরে ৩০০০/- (তিন হাজার টাকা) করে জমা করবো। ১ম মাসে একত্রে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা হবে। ১ম মাসে লটারীর মাধ্যমে যার নাম আসবে, তাহাকে নগদ প্রদান করা হইবে। এইভাবে ২য়, ৩য়….. ১০ম মাস পর্যন্ত চলবে। এই তরিকা সহীহ কি না? জানতে চাই!
মো: রায়হান উদ্দীন, মালিবাগ, ঢাকা।

উত্তর

টার্ন সমিতির সম্পর্কে প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

প্রশ্নোক্ত পদ্ধতিতে টাকা জমা করা ও উত্তোলন করা মূলত ঋণের আদান-প্রদান। এভাবে তা করা বৈধ। তবে শর্ত হলো,
ক. লটারীর মাধ্যমে একবার যে টাকা পাবে সে দ্বিতীয়বার লটারীতে অংশগ্রহণ করতে পারবে না।
খ. প্রত্যেক সদস্যকে যথারীতি নির্ধারিত মেয়াদ শেষ হওয়া পর্যন্ত টাকা দিয়ে যেতে হবে।

সহীহ বুখারী, হাদীস: ২৪৪২; সহীহ মুসলিম, ২৫৮০; ইবনে মাজাহ, ২৪৩১; মাবসুত, ১৪/৪৫ বাদায়েউস সানায়ে ১০/৬৫৫ ও ১০/৬৫৮; ফিকহুন নাওয়াযিল ৩/৩২৫।

এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে?

আপনার শরঈ প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠান — ইনশাআল্লাহ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে উত্তর পাবেন।

আইএফএ কনসালটেন্সি লিমিটেড | খ ২১৫/২, জেএস টাওয়ার, মেরুল বাড্ডা, ঢাকা ১২১২ | +880 1958 048899 | [email protected]

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.