ইন্টারন্যাশনাল হোস্টিং ক্রয় ও ভার্চুয়াল কার্ড ব্যবহারের বিধান

প্রশ্ন

আমি একটি কোর্স চালু করেছি। কিন্তু বাংলাদেশে পেপাল না থাকায় এবং ডুয়াল কারেন্সি কার্ডের জন্য পাসপোর্টের জটিলতার কারণে স্টুডেন্টদের আন্তর্জাতিক হোস্টিং কেনার জন্য RedotPay বা Rizon-এর মতো ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে হচ্ছে। এখানে কোনো ক্রিপ্টো লেনদেন করা হবে না; শুধু সাধারণ উপায়ে ডলার লোড করে বৈধ কাজে (যেমন হোস্টিং কেনা) ব্যবহার করা হবে। এছাড়া স্টুডেন্টদের সুবিধার্থে আমি বৈধভাবে ডলার সংগ্রহ করে তাদের কার্ডে পাঠিয়ে দিতে চাই। এভাবে ভার্চুয়াল কার্ড ব্যবহার এবং ডলার লোডের এই পদ্ধতি শরীয়াহসম্মত ও হালাল হবে কি?
সামিউর রহমান

উত্তর

ওয়ালাইকুম আসসালাম 

আপনার জিজ্ঞাসিত তিনটি বিষয় বৈধ। তবে বিশেষভাবে লক্ষণীয় যে, কোনভাবেই কার্ডে ব্যালেন্স রিচার্জ করার জন্য ক্রিপ্টকারেন্সি ব্যবহার করা যাবে না। যদি আপনি ডলার বাকিতে কিনেন তাহলে যেই দিন ট্রানজেকশন করছেন সেই দিনের বাজার মূল্য ধর্তব্য হবে।

এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে?

আপনার শরঈ প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠান — ইনশাআল্লাহ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে উত্তর পাবেন।

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.