ইসলামী ব্যাংক থেকে প্রাপ্ত মুনাফার শরয়ী বিধান

প্রশ্ন

ইসলামী ব্যাংকিং থেকে প্রাপ্ত মুনাফা কি হালাল ?
unknown

উত্তর

ইসলামী ব্যাংকিং থেকে প্রাপ্ত মুনাফা সন্দেহ পূর্ণ। কেননা এখনো পর্যন্ত ইসলামী ব্যাংকিং এর বিনিয়োগ কার্যক্রম সম্পূর্ণভাবে ইসলামী শারিয়াহ নীতিমালার আলোকে পরিচালিত হওয়ার ব্যাপারে এদেশের বিজ্ঞ মুফতিগণ আশ্বস্ত নন। তাই এ থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। তবে যদি কোন বিজ্ঞ মুফতি কোন সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রমের শারিয়াহ মান্যতার ব্যাপারে আশ্বস্ত হয়ে এর মুনাফাকে হালাল বলেন, এবং আপনি তার মতামতের উপর আস্থা রাখেন সেক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে।

এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে?

আপনার শরঈ প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠান — ইনশাআল্লাহ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে উত্তর পাবেন।

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.