প্রশ্ন

“আমি একটা কোম্পানিতে চাকরি করি ওয়েবসাইট ডেভেলপার হিসাবে। আমাদের কি ক্লায়েন্ট বিভিন্ন এনিমেটেড মানুষের ছবি এবং মহিলাদের ছবি দেয় ওয়েবসাইটে ব্যবহারের জন্য। আমাদের ওয়েবসাইটে এরকম ছবি অ্যাড করে দিতে হয়। এই কাজ কি হালাল হবে? – অনেক সময় বিভিন্ন খ্রিস্টান, ইহুদিদের কাজ করতে হয় যেহেতু অফিস থেকে কাজ নেয়া হয় তাই আমাদের করে দিতে হবে। যেমন একটা খ্রিস্টান সাইট আছে তাদের ধর্মের প্রচারে এবং ফান্ড কালেক্টর জন্য ওয়েবসাইট ব্যবহার করে। তাদের সার্ভিস দেয়া কি হালাল হবে? যেহেতু আমি চাকরি করি, প্রজেক্ট চোজের অপশন নাই”।?
unknown

উত্তর

ডিজিটাল মাধ্যমে ছবি অংকন ও অ্যানিমেশন তৈরি করা হলে এবং উক্ত অ্যানিমেশন ভিডিওতে শারিয়াহর দৃষ্টিতে নিষিদ্ধ বিষয় তথা মিউজিক, পর্দার লঙ্ঘন ইত্যাদি বিদ্যমান না থাকলে পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ মানব/প্রাণীর অবয়ববিশিষ্ট অ্যানিমেশন তৈরি করা বা সেটা কোথাও যুক্ত করা ইত্যাদি বৈধ হবে।  

  • নারী-পুরুষের ছবি ও ভিডিওঃ ডিজিটাল ছবি ও ভিডিও যার শরীরী উপস্থিতি নেই বরং কেবল ইলেক্ট্রনিক ডিভাইসের পর্দায় তা ভেসে উঠে, প্রণিধানযোগ্য মত অনুযায়ী তা শারিয়াহর দৃষ্টিতে নিষিদ্ধ ছবির অন্তর্ভু্ক্ত নয়। এ ধরনের ছবি ও ভিডিও ধারণ করা এবং তা প্রকাশ করা বৈধ। তবে নারী-পুরুষের শরীরের যেসকল অংশ সামনাসামনি প্রদর্শন ও দেখা বৈধ নয় তা একইভাবে ছবি ও ভিডিও এর মাধ্যমেও প্রকাশ করা বৈধ নয়।    
  • প্রণিধানযোগ্য মত অনুযায়ী, পুরুষের ক্ষেত্রে নাভী থেকে হাটুর শেষ পর্যন্ত অংশ পর্দার বিধানের অন্তর্ভুক্ত। উক্ত অংশ নারী-পুরুষ কাউকে প্রদর্শন করা হারাম। 
  • প্রণিধানযোগ্য মত অনুযায়ী, নারীর ক্ষেত্রে পরপুরুষের সামনে সমস্ত শরীর পর্দার অন্তর্ভুক্ত। তবে প্রয়োজনবশত: নারীরা চোখ, হাতের আঙ্গুল থেকে কব্জি পর্যন্ত এবং পায়ের গোছা থেকে নিম্নভাগ পর্যন্ত অংশ পরপুরুষের সামনে খোলা রাখতে পারেন।  চোখ, হাতের কব্জি ও পায়ের গোছা ব্যতীত চেহারাসহ শরীরের অবশিষ্ট অংশ গাইরে মাহরাম পুরুষের সামনে প্রকাশ করা হারাম। তাই ওয়েবসাইটে উন্মুক্ত চেহারাসহ কোন মহিলার ছবি আপলোড করা বৈধ হবে না।  
  • খ্রিস্টান, ইহুদি বা অন্যান্য বিধর্মীদের কাজ করা বৈধ বা অবৈধ হওয়ার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি নির্ভর করে সেই কাজের প্রকৃতি এবং কনটেন্টের উপর। যদি ওয়েবসাইট ইত্যাদিতে কাজের মধ্যে খ্রিস্টান ধর্মের প্রচার এবং মানুষকে সেই ধর্ম গ্রহণে উৎসাহিত করার বিষয়টি থাকে বা তাদের ধর্মীয় কোন উপকারে ব্যবহৃত হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে জানা যায় তাহলে এ ধরনের কাজ করা ইসলামের দৃষ্টিতে হারাম। কারণ, ইসলামে অন্য ধর্মের প্রচার বা তাদের ধর্মীয় কার্যক্রমে সহায়তা করা নিষিদ্ধ। 

তবে, যদি কাজের মাধ্যমে ধর্মীয় কোন বিষয়ের সহায়তা ব্যতীত অন্যকোন ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত সেবা প্রদান করা হয়, যেমন: এমন ওয়েবসাইট মেইনটেন্যান্স, ডিজাইন বা ডেভেলপমেন্ট করা অথবা জেনেরিক কোন ওয়েবসাইট তৈরি করে দেওয়া যার সাথে সরাসরি ধর্মীয় প্রচারণার কোনো সম্পর্ক না থাকে বা কোন সহায়তার ব্যাপারে সুস্পষ্টভাবে জানা না যায় সেক্ষেত্রে তাদের কাজ করা বৈধ হতে পারে। তবে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে সেই কাজটি ধর্মপ্রচারে পরোক্ষভাবে সহায়ক না হয়। তদ্রূপ, যদি ওয়েবসাইটে কোনো অশ্লীল কনটেন্ট, মিথ্যা তথ্য বা ইসলাম বিরোধী কনটেন্ট থাকে, তবুও সেই সাইটে কাজ করা থেকে বিরত থাকা জরুরী।

রেফারেন্স : রদ্দুল মুখতার ১/৬৪৯

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.