অনলাইন ব্যবসায় রেজিস্ট্রেশন ফি ও এজেন্টশিপের বিধান

প্রশ্ন

আমি ২০০০ টাকা দিয়ে একটি অনলাইন কোম্পানিতে নিবন্ধন করি। তারা পণ্যের একটি নির্দিষ্ট দাম (যেমন: হেডফোন ৩০০ টাকা) নির্ধারণ করে দেয় এবং বলে, এর চেয়ে বেশি দামে বিক্রি করলে অতিরিক্ত লাভ আমার। আমি তাদের পণ্যের ছবি ফেসবুকে পোস্ট করে ক্রেতার কাছে আমার মতো দামে বিক্রি করি। এখানে আমি পণ্য না কিনে এবং মালিকানা না নিয়ে শুধুই মাধ্যম হিসেবে কাজ করছি। এই পদ্ধতিতে ব্যবসা করা কি জায়েজ?
আশরাফুল আলম

উত্তর

নিবন্ধন ফি যদি ফেরতযোগ্য না হয় সেক্ষেত্রে উক্ত কোম্পানির সঙ্গে আপনার চুক্তিটি বৈধ নয়। আর যদি ফেরতযোগ্য হয় এবং আপনি কোম্পানির পক্ষ থেকে এজেন্ট হিসেবে কাজ করেন, আর প্রতি বিক্রিতে আপনার জন্য একটি সুনির্দিষ্ট কমিশন নির্ধারিত থাকে, তবে সেই কমিশন গ্রহণ করা আপনার জন্য বৈধ। আর যদি এজেন্ট না হয়ে বরং নিজের থেকে বিক্রি করেন, সেক্ষেত্রে দখল ও পজেশন নেওয়া ব্যতীত বিক্রি জায়েজ হবে না।

Your Question

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.