নিবন্ধন ফি যদি ফেরতযোগ্য না হয় সেক্ষেত্রে উক্ত কোম্পানির সঙ্গে আপনার চুক্তিটি বৈধ নয়। আর যদি ফেরতযোগ্য হয় এবং আপনি কোম্পানির পক্ষ থেকে এজেন্ট হিসেবে কাজ করেন, আর প্রতি বিক্রিতে আপনার জন্য একটি সুনির্দিষ্ট কমিশন নির্ধারিত থাকে, তবে সেই কমিশন গ্রহণ করা আপনার জন্য বৈধ। আর যদি এজেন্ট না হয়ে বরং নিজের থেকে বিক্রি করেন, সেক্ষেত্রে দখল ও পজেশন নেওয়া ব্যতীত বিক্রি জায়েজ হবে না।