ভিন্ন ধর্ম প্রচারক প্রতিষ্ঠানের জন্য কাজ করা

প্রশ্ন

আমাকে অনেক সময় বিভিন্ন খ্রিস্টান ও ইহুদিদের কোম্পানি ও প্রতিষ্ঠানে কাজ করতে হয়। কিছু খ্রিস্টান ওয়েবসাইট আছে যারা ধর্মের প্রচার ও ফান্ড কালেক্ট করার জন্য ওয়েবসাইট ব্যবহার করে। তাদেরকে সার্ভিস দেয়া কি হালাল হবে?

উত্তর

খ্রিস্টান, ইহুদি বা অন্য কোনো বিধর্মীদের জন্য কাজ করা বৈধ বা অবৈধ হওয়ার ব্যাপারটি নির্ভর করে সেই কাজের প্রকৃতি ও কনটেন্টের উপর। যদি ওয়েবসাইট ইত্যাদিতে কাজের মাধ্যমে খ্রিস্টান ধর্মের প্রচার হয় বা তাতে মানুষকে সেই ধর্ম গ্রহণে উৎসাহিত করার ব্যাপার থাকে, অথবা তাদের ধর্মীয় কোনো উপকারে ব্যবহৃত হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে জানা যায় তাহলে এ ধরনের কাজ করা ইসলামের দৃষ্টিতে হারাম। কারণ, ইসলামে অন্য ধর্মের প্রচার বা তাদের ধর্মীয় কার্যক্রমে সহায়তা ও সমর্থন করা নিষিদ্ধ।

তবে যদি ধর্মীয় কোনো বিষয়ের সহায়তা ব্যতীত শুধুই প্রযুক্তিগত সেবা প্রদান করা হয়, যেমন: এমন ওয়েবসাইট মেইনটেন্যান্স, ডিজাইন বা ডেভেলপমেন্ট করা অথবা জেনেরিক কোন ওয়েবসাইট তৈরি করে দেওয়া, যার সাথে সরাসরি ধর্মীয় প্রচারণার কোনো সম্পর্ক না থাকে বা কোনো সহায়তার ব্যাপারে সুস্পষ্টভাবে জানা না যায়, সেক্ষেত্রে তাদের কাজ করা বৈধ হবে। তবে সতর্ক থাকতে হবে, কাজটি যেন পরোক্ষভাবে ধর্মপ্রচারে সহায়ক না হয়। তদ্রূপ, যদি ওয়েবসাইটে কোনো অশ্লীল, মিথ্যা বা ইসলাম বিরোধী কনটেন্ট থাকে তবুও সেই সাইটে কাজ করা থেকে বিরত থাকা জরুরী।

এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন আছে?

আপনার শরঈ প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ প্যানেলের কাছে পাঠান — ইনশাআল্লাহ ৪৮ ঘণ্টার মধ্যে ই-মেইলে উত্তর পাবেন।

To get this "Shariah Tech Guideline" kindly give us your mail.